যৌন স্বাস্থ্য ও যৌন রোগ চিকিৎসা আজও অনেক চিকিৎসকের কাছে অবহেলিত একটি ক্ষেত্র। অথচ ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, মানসিক রোগ ও দাম্পত্য জীবনের নানা সমস্যার সঙ্গে এর গভীর সম্পর্ক রয়েছে। CCSM কোর্সটি MBBS ও BDS চিকিৎসকদের জন্য সাজানো একটি কাঠামোবদ্ধ অনলাইন প্রোগ্রাম, যেখানে যৌন সমস্যার সঠিক মূল্যায়ন, রোগনির্ণয়, চিকিৎসা ও কাউন্সেলিংয়ের ব্যবহারিক দক্ষতা শেখানো হবে।
লাইভ ক্লাস, কেস ডিসকাশন ও অভিজ্ঞ মেন্টরদের গাইডেন্সের মাধ্যমে আপনি নিজের চেম্বার প্র্যাকটিসে আত্মবিশ্বাসের সঙ্গে রোগীদের সেবা দিতে পারবেন।
কোর্সের বৈশিষ্ট্য
সপ্তাহে ২টি লাইভ ক্লাস, সম্পূর্ণ ক্লাস রেকর্ডিংসহ
কেস-বেসড আলোচনা ও রোগী ব্যবস্থাপনার ব্যবহারিক কৌশল